ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

বকশীগঞ্জে সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী

শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।

৮ ডিসেম্বর দুপুরে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার শিক্ষার্থীদের মাঝে ৩২টি কম্বল বিতরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ছাড়াও এসময় বীরমুক্তিযোদ্ধা সেলিম রেজা, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, রমেশ চন্দ্র রায়, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, প্রভাষক পাবেল মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার করলে বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ভাতার টাকা প্রতি মাসে অসহায়, দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী

আপডেট সময় ০৬:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১