ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে ব্যারিস্টার ছামির সাত্তারের অনুদান বিতরণ

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে অনুদান বিতরণ করেন ব্যারিস্টার ছামির সাত্তার। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাড়িয়ে অনুদানের অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার।

তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ নভেম্বর ধানুয়া কামালপুর ও বগারচর ইউনিয়নের তিনটি স্থানে ৪০ জন প্রান্তিক কৃষককে ৩ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন।

অনুদান বিতরণ উপলক্ষে ধানুয়া কামালপুর মির্ধাপাড়া মোড়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার ছামির সাত্তার।

কৃষকের মাঝে অনুদান বিতরণকালে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান যুবায়ের হিটলার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, জিএম মুরাদ, মশিউর রহমান লাকপতি, খোকন আকন্দ, মোজাহারুল ইসলাম ভিমল, রিপন মিয়া, ছাইদুর রহমান, বাবুল মিয়াসহ বিভিন্ন এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া গ্রামে নিজস্ব অর্থায়নে নির্মিত একটি মসজিদ উদ্বোধন করেন ব্যারিস্টার ছামির সাত্তার। মসজিদটি উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে ব্যারিস্টার ছামির সাত্তারের অনুদান বিতরণ

আপডেট সময় ০৫:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১