ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী চার ভাই পেল সরকারি অনুদান

বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী চার ভাইকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী একই পরিবারের চার ভাইকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১৭ নভেম্বর দুপুরে ১৬ জনকে ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে সরকারিভাবে অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সম্প্রতি আলোচিত হওয়া দৃষ্টি প্রতিবন্ধী চার ভাইকেও অনুদানের চেক দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা তাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, সম্প্রতি নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুড়া গ্রামের ফুল মামুনের ছেলে মোফাজ্জল হোসেন, আজিম, নাজমুল হক ও নয়ন মিয়া দৃষ্টি প্রতিবন্ধী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আমাদের নজরে আসে। তাই আমি সরকারিভাবে তাদের সহযোগিতা হিসেবে প্রত্যেক ভাইকে ৩ হাজার টাকার চেক প্রদানের ব্যবস্থা করেছি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী চার ভাই পেল সরকারি অনুদান

আপডেট সময় ০৭:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১