ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জার্মানীতে করোনায় নতুন করে ৫০ সহস্রাধিক লোক আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জার্মানীতে ১১ নভেম্বর রেকর্ড সংখ্যক ৫০ হাজার ১৯৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর জানায়।

কোভিড-১৯ শুরুর পর এই প্রথম জার্মানীতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। বিদায়ী চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এই সংক্রমণ বৃদ্ধিকে ‘নাটকীয়’ বলে বর্ণনা করেছেন।

চ্যান্সেলরের মহিলা মুখপাত্র বলেন, এই মহামারি মারাত্বকভাবে ফিরে আসছে। তিনি এ অঞ্চলের কর্মকর্তাদের প্রতি করোনার বিস্তার রোধে আরো পদক্ষে গ্রহণের আহ্বান জানান।

সাস্কোনি, বাভারিয়া এবং অতি সম্প্রতি বার্লিন বেশি মাত্রায় সংক্রমিত রাজ্যগুলোর অন্যতম। এখানকার যে সব মানুষ টিকা নেননি, তাদের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, টিকা গ্রহণ না করা লোকদের ওপর সোমবার থেকে বার্লিন রেঁস্তোরা, বার, বিনোদন কেন্দ্র ও চুল কাটার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে।

মহামারি শুরুর পর থেকে জার্মানিতে ৪৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জার্মানীতে করোনায় নতুন করে ৫০ সহস্রাধিক লোক আক্রান্ত

আপডেট সময় ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১