ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

পিতাকে হত্যার দায়ে সৎ পুত্রের আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় পিতাকে হত্যার দায়ে সৎ পুত্র রুকনুজ্জামান ওরফে খোকনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালতের বিচারক। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৮ নভেম্বর দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন মামলাটির এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি রুকনুজ্জামান খোকন জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের অজর উদ্দিনের সৎ ছেলে এবং কোরানে হাফেজ। সৎ ছেলে হলেও অন্যান্য ছেলেসহ সবাইকে সমান হারে জমি বন্টন করে দেন অজর উদ্দিন। এরপরও জোর করে আরও জমি লিখে নেয়ার জন্য চাপ দিলে তা নিয়ে পিতা-পুত্রের মধ্যে মনোমালিন্য ও চরম বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জের ধরে ২০১২ সালের ২১ জুলাই ভোররাতে রমজানের সেহরি খাওয়া অবস্থায় পিতা অজর উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন রুকনুজ্জামান। এ ঘটনার পরদিন ২২ জুলাই রুকনুজ্জামানের সৎ মা কমলা বেগম বাদী হয়ে স্বামী অজর উদ্দিনকে হত্যার অভিযোগে রুকনুজ্জামানকে আসামি করে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল হয় ২০১২ সালের ১৮ নভেম্বর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১২ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি রুকনুজ্জামানের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ড পাওয়া আসামি রুকনুজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলী আইনজীবী নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মো. আমান উল্লাহ আকাশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

পিতাকে হত্যার দায়ে সৎ পুত্রের আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

আপডেট সময় ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১