ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।

বাগদাদের নিশ্চিদ্র নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত এবং সেখানে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আঘাত হানে। হামলা সত্ত্বেও প্রধানমন্ত্রী কাজেমি অক্ষত আছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিক্ষোভকারীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিকিউরিটি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭ নভেম্বর সকালের দিকে ড্রোনের সাহায্যে প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমিকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় তবে কাজেমি অক্ষত এবং তিনি সুস্থ আছেন।

মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলার পরের অবস্থা

ইরাকের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবনে অন্তত একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভবনের বাইরে ডিউটিরত নিরাপত্তাকর্মীদের ছয় সদস্য আহত হয়েছেন।

গ্রিন জোন এলাকায় বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনেছেন।সুত্র:পার্সটুডেবাংলা।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

আপডেট সময় ০৭:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১