ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল এই রোগে ৭ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্ত হার কমেছে দশমিক ২ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ১২ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৭ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১৯৬ জন। গতকাল ১৮ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৭ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ০৪ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৭৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২০ জন। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৬০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল ২ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

আপডেট সময় ০৬:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১