ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ১ নভেম্বর টিকা দেওয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ১ পহেলা নভেম্বর থেকে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘খুব দ্রুতই সারা দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে। পহেলা নভেম্বর থেকে ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।’

জাহিদ মালেক ২৮ অক্টোবর দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভা শেষে উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেওয়ার জন্য কেন্দ্র বৃদ্ধি করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী যেসব স্থানে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা নেই সেখানে দ্রুততার সাথে শীতাতপ সুবিধা তৈরি করার পাশাপাশি ঢাকায় টিকা কেন্দ্র বৃদ্ধি করাসহ দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেবার কাজ শুরু করা হবে।

ফাইজারের টিকা হাতে পর্যাপ্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী নভেম্বর মাসে আরো ৩৫ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে আসবে।

দেশে বর্তমানে টিকার কোন সংকট নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুধবার ২৭ অক্টোবর দিবাগত রাত দেড়টায় চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। এ নিয়ে এখন আমাদের হাতে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। আগামীতেও এভাবেই টিকা আসতে থাকবে বলে আশা করছি। কাজেই, ডিসেম্বরের মধ্যেই টিকাদানের ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রার ৫০ ভাগ পূরণ করা সম্ভব হবে।”

তিনি জানান, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেবার পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্যও টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ১ নভেম্বর টিকা দেওয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১