ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। গণমাধ্যমের যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল এবং সংবেদনশীল। তিনি জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

২৪ অক্টোবর সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের নিজস্ব ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ের সংবাদপত্র এবং সাংবাদিকদের সঙ্গে সবসময়ই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। তিনি সাংবাদিকদের বঙ্গবন্ধুর সোনার বাংলা শতভাগ রূপান্তর করতে সহযোগিতা কামনা করেন।

ইসলামপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুলের সভাপতিত্বে প্রথম অধিবেশনে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, জ্যেষ্ঠ সহ-সভাপতি কোরবান আলী, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান চায়না, সহ-সম্পাদক ইয়ামিন মিয়া, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, সাহিত্য সম্পাদক অরুণ ভাস্কর, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, কার্যকারী সদস্য হেলাল উদ্দিন ও হোসেন শাহকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আব্দুল হালিম দুলাল।

দ্বিতীয় অধিবেশন নব-নির্বাচিত কমিটির সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সবুর ফারুকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীভী ই্উসুফ আলী, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজ লিটন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১