ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত দুই

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় কাউসার (২৪) নামে একজন নিহতসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত কাউসার মেলান্দহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাসুদ মিয়ার ছেলে।

মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল রহমান আপন জানান, ২৫ অক্টোবর জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা সেতু এলাকায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল নিলে কাউসারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্য দুইজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন- মেলান্দহ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব কিসমত পাশার ছেলে ও মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি ওসমান গনি বিজয় পাশা (২৩), মেলান্দহ বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রাহমান হিটলারের ছেলে ও ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান (২৪)।

অন্যদিকে কাওসারের মৃত্যুতে শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ডেফলা এলাকায় দুর্ঘটনার খবর শুনেছি তবে কেউ কোন অভিযোগ করেনি।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত দুই

আপডেট সময় ০৭:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১