ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

নালিতাবাড়ীতে গাছচাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গাছচাপা পড়ে আব্দুল মতিন (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর বিকালে উপজেলার সালেহাবাদ কৃষ্ণপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী জানায়, ভেদিকুড়া গ্রামের কৃষক আমিনের বেশ কিছু বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জামরুল কিনে নেন। ক্রয়কৃত ওইসব গাছ কাটার চুক্তি নেন আব্দুল মতিনসহ ছয়জন শ্রমিক।

পরে ১২ অক্টোবর গাছকাটার একপর্যায়ে একটি বড় রেইনট্রি গাছে রশি ধরে টান দেন তিন শ্রমিক। এ সময় আচমকা গাছটি মাটিতে পড়ে গেলে অন্য দুই শ্রমিক দ্রুত সরে গেলেও আব্দুল মতিনের মাথায় ওপর পড়ে পুরো গাছটি।

এ ঘটনায় মাথা থেতলে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিন।

পরে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা মতিনকে মৃত বলে ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে গাছচাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১