ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্ত:সীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। আগস্টে বন্ধ হওয়ার পর ৪ অক্টোবর কর্মকর্তারা প্রথম ফোনকল বিনিময় করেন।

সিউলের পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় ফোনকলের বিষয়টি নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার একের পর এক সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বিশ্ব উদ্বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ ফোন যোগাযোগ পুনরায় চালু করা হলো।

এদিকে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আন্তঃসীমান্ত সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুর্নএকত্রীকরণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্ত:সীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হওয়ার কারণে সরকার আশা করছে আন্ত:কোরীয় সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশের মধ্যে বাস্তবসম্মত আলোচনাও শুরু হবে।

উল্লেখ্য, একবছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর জুলাইয়ে উভয় কোরিয়া আন্তঃকোরীয় যোগাযোগ পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। কিন্তু দু’সপ্তাহ পরেই উত্তর কোরিয়া সাড়া দেয়া বন্ধ করে দেয়।

কিন্তু এবারে যোগাযোগের উদ্দেশ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

কিন্তু একজন বিশ্লেষক উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা তুলে ধরে সোমবারের এ যোগাযোগকে প্রতীকি বলে উল্লেখ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু

আপডেট সময় ০৩:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১