বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের গুইঝু প্রদেশের একটি নদীতে ১৮ সেপ্টেম্বর যাত্রীবাহী জাহাজ উল্টে আটজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে সাত জন।
স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
লুইপানশুই শহরের জাংকি নদীতে এ দুর্ঘটনা ঘটার পর ৩৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর আটজন মারা গেছে। বাকী ৩১ জনের জীবন হানির কোন শঙ্কা নেই।
উদ্ধার অভিযান এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
বাংলার চিঠি ডেস্ক : 























