ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে গ্রামনিখাই গণপাঠাগার উদ্বোধন

সরিষাবাড়ীতে গ্রামনিখাই গণপাঠাগার উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোগে গ্রামনিখাই গণপাঠাগার উদ্বোধন করা হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গিকার, গ্রামে গ্রামে পাঠাগার’ শীর্ষক শ্লোগানে ১১ সেপ্টেম্বর দুপুরে সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি বিজড়িত গ্রামনিখাই-বিনিময় মোড়ে এটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দেশের প্রথম স্টেশন পাঠাগারের উদ্যোক্তা ও মঞ্চ অভিনেতা আসাদুজ্জামান আসাদ, মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা শেখ মোহাম্মদ আতিফ আসাদ, আদাচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হাসান, ডোয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির।

পাঠাগারের উদ্যোক্তা জানান, মিলন স্মৃতি পাঠাগার মাত্র ২০টি বই নিয়ে শুরু হয়েছিল। এখন এ পাঠাগারে তিন হাজারের অধিক বই আছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলার গ্রামে গ্রামে পাঠাগার আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। যার মাধ্যমে গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা জ্ঞানের আলোয় আলোকিত হবে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গ্রামনিখাই গণপাঠাগার উদ্বোধন

আপডেট সময় ১০:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১