ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী পূর্ণিমা

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে পূর্ণিমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় বাল্যবিবাহটি বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে হাবিবুল্লাহ মুরাদের সাথে বকশীগঞ্জ পৌর শহরের সীমার পাড় এলাকার মো. বাবুল মিয়ার নাবালিকা মেয়ে পূর্ণিমা আক্তারের বিয়ে ঠিক হয়। বিয়ের সকল প্রস্তুতি শেষে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করার কথা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও মুন মুন জাহান লিজা বিয়ের বাড়িতে হানা দেন এবং মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ের সকল কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে দেন। এ সময় ১৮ বছরের আগে তাদের মেয়েকে আর বিয়ে দেবেন না মর্মে ইউএনওর কাছে লিখিত অঙ্গীকার করেন পূর্ণিমার বাবা ও মা।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী পূর্ণিমা

আপডেট সময় ০৭:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১