ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

বকশীগঞ্জে ভাতার টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী

বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর মুক্তিযোদ্ধা ভাতার বর্ধিতাংশের টাকায় খাদ্য সামগ্রী এতিম ও অসহায়দের বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতি মাসের মুক্তিযোদ্ধা ভাতার টাকা অসহায় গরিব ও দুঃস্থদের মাঝে বিলিয়ে দিয়ে নজির স্থাপন করেছেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী। তিনি গত তিন মাস ধরে তার মুক্তিযোদ্ধার ভাতার বর্ধিতাংশ গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছেন।

৯ সেপ্টেম্বর দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর হাজীপাড়া গ্রামের হাজীপাড়া আমেনা খাতুন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা মাঠে তিনি ২৫ জন এতিম ও অসহায়কে তার ভাতার টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনজন ব্যক্তিকে আর্থিক সহায়তা করেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী।ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, ওই মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হামিদ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা আফসার আলী জানান, আমাদের মাসিক ভাতা ছিল ১২ হাজার টাকা। প্রধানমন্ত্রী আমাদের ৮ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করেন।

তাই আমি যতদিন বেঁচে আছি আমার মুক্তিযোদ্ধা ভাতার বর্ধিতাংশ ৮ হাজার টাকা অসহায়দের মাঝে প্রতি মাসে বিলিয়ে দেব।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বকশীগঞ্জে ভাতার টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী

আপডেট সময় ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১