ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাসুদ মিয়া (৪২) নামে এক শ্রমিক ট্রাকচাপায় নিহত হয়েছেন। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌরসভার বাউসি এলাকার স্বস্তিকা ফ্লাওয়ার মিলের সামনের সরিষাবাড়ী-দিগপাইত ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্বস্তিকা ফ্লাওয়ার মিলের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার বাউসি বাজার থেকে বাজার শেষে মাসুদ মিয়া সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-দিগপাইত ঢাকা সড়কের স্বস্তিকা ফ্লাওয়ার মিল পর্যন্ত পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক (টাঙ্গাইল ট-০২-০৬০৪) তাঁকে চাপা দেয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নাঈম বাঁধন তাঁকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বাংলারচিঠিডটকমকে বলেন, সড়ক দুর্ঘটনার মাসুদ মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

আপডেট সময় ০৫:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১