ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী যোগাযোগ বিছিন্ন, যমুনা গর্ভে বিলীন প্রধান সড়ক

২১ আগস্ট সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলা পাড়া এলাকা থেকে ছবিটি নেওয়া হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, দশানী, ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদ-নদীর পানি হ্রাস পেয়ে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী প্রধান সড়ক যমুনার গর্ভে বিলীন হয়ে খোলাবাড়ী নৌথানা ও দেওয়ানগঞ্জের সাথে যোগাযোগ বিছিন্ন হয়েছে।

২০ আগস্ট মধ্য রাতে সড়কের কাজলা পাড়া এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। এতে বাহাদুরাবাদ নৌথানা, খোলাবাড়ী, হাজারীপট্টি, চর মাগুরীহাট, মুন্নে বাজারসহ ১০টি এলাকার প্রায় ৪ হাজার মানুষের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলার এরেন্ডাবাড়ী, চর বাহাদুরাবাদ এলাকার লোকজন এ সড়কে যাতায়াত করে থাকে।

চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ জানান, খোলাবাড়ী-দেওয়ানগঞ্জ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ২ বছর থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ২০২০ সালে সড়কটি ধসে পড়লে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে অবগত করলে পানি উন্নয়ন বোর্ড সড়কটি রোধ করার জন্য কাজ করে। চলতি বছর নদীর পানি বৃদ্ধি পেয়ে ২০ আগস্ট রাতে সড়ক নদীর গর্ভে বিলীন হওয়াতে প্রায় ৪/৫ হাজার মানুষের যাতায়াত যোগাযোগ বিছিন্ন রয়েছে। এতে হুমকীর মুখে রয়েছে কাজলাপাড়া ও মন্ডল বাজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, খোলাবাড়ী-দেওয়ানগঞ্জ সড়ক নদীর গর্ভে বিলীন সংবাদ পেয়ে শনিবার (২১ আগস্ট) সকালে পরিদর্শন করেছি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী যোগাযোগ বিছিন্ন, যমুনা গর্ভে বিলীন প্রধান সড়ক

আপডেট সময় ০৯:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১