ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

যমুনা সারকারখানায় নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন পালিত

যমুনা সারকারখানায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নানা আয়োজনে জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি যমুনা সারকারখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার ৮ আগস্ট দিনটি উপলক্ষে তারাকান্দি যমুনা সারকারখানা স্কুল এন্ড কলেজের হল মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

যমুনা সারকারখানা কলেজের অধ্যক্ষ অবিনন্দ নাথ বৈদ্যর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক সুদীপ মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন, যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সিবিএ কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম, যমুনা সারকারখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির মাহমুদ, প্রভাষক মনোয়ার হোসেনসহ যমুনা সারকারখানার কর্মকর্তা, কর্মচারী, কলেজ ও স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, এই মহিয়সী নারী ১৯৩০ সালের এই দিনে (৮আগস্ট) ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন। তার ডাক নাম ছিল রেণু। বাবা নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। শৈশব থেকেই তিনি ছিলেন নিরহংকারী। স্বামী একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্টপতি ও প্রধানমন্ত্রী হওয়া সত্বেও খুবই সাদামাটা জীবন যাপন করতেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বামী-পুত্র, পুত্রবধূসহ নির্মমভাবে শহীদ হন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

যমুনা সারকারখানায় নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন পালিত

আপডেট সময় ০৭:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১