ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় একদিনে রেকর্ডসংখ্যক ২৬৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৬৪ জন মারা গেছেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৭ জুলাই ২৫৮ জন।

আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ১২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে । এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জন।

৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৮৪ জন, ৬৭ দশমিক ০৪ শতাংশ এবং নারী ৭ হাজার ২১৮ জন, ৩২ দশমিক ৯৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫০ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। এদের মধ্যে ১৯০ জন সরকারি, ৫৫ জন বেসরকারি হাসপাতালে এবং ১৯ জন বাসায় মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৯ শতাংশ কম।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৫ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৭ জন। ঢাকায় শনাক্তের হার ২০ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই জেলায় ১৬ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১০৯ জন। যা ২৫ দশমিক ৩০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৭ জন। গতকাল ৪০ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৬ হাজার ১১২ জন। গতকালের চেয়ে আজ ৩২৬ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ১২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৫ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৫২২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫১ হাজার ৯০২ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৩৮০ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ৯৯৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪৯ হাজার ৫১৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫১৯ টি নমুনা কম পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় একদিনে রেকর্ডসংখ্যক ২৬৪ জনের মৃত্যু

আপডেট সময় ১০:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১