ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ইয়াবাসহ গ্রেপ্তার মো. রাব্বী হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর পূর্বপাড়ায় ৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে ৫১টি ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

ওই মাদক ব্যবসায়ীর নাম মো. রাব্বী হোসেন (২৩)। তিনি জামালপুর সদর উপজেলার শাহবাজপুর পূর্বপাড়া গ্রামের মোঃ আলাল উদ্দিনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৪ আগস্ট রাত পৌনে ১০টার দিকে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর পূর্বপাড়া গ্রামের জনৈক খলিলুর রহমানের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রাব্বী হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫১টি কথিত ইয়াবা বড়ি, একটি মোবাইল ও নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী রাব্বী দীর্ঘদিন যাবৎ জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বেচা-কেনা করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১