ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় আরও মৃত্যু ২৪১ জনের, নতুন আক্রান্ত ১৩ হাজার ৮১৭

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৪১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।

৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৮২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১২ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে ৫ জন করে, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন। এদের মধ্যে ১৮৫ জন সরকারি, ৩৭ জন বেসরকারি হাসপাতালে এবং ১৮ জন বাসায় মারা গেছেন এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৪৮ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও মৃত্যু ২৪১ জনের, নতুন আক্রান্ত ১৩ হাজার ৮১৭

আপডেট সময় ০৮:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১