ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আশ্রয়ণ প্রকল্পের কোন অনিয়ম মেনে নেবে না সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামে আশ্রয়ণ প্রকল্প-২ পরিদর্শন শেষে সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমি ও গৃহহীন জনগোষ্ঠিকে ঘর নির্মাণ করে আশ্রয়ণের ব্যবস্থা করে দিয়েছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ পরিবারকে বিনামূল্যে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বিশ্বে নজির বিহীন। এ প্রকল্পে কোন অনিয়ম মেনে নেবে না সরকার।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা ও পৌরসভার মাইজবাড়ী এলাকায় ৩০ জুলাই দুপুরে দুটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

এ সময় জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, পৌর মেয়র মনির উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে তিনি দুটি আশ্রয়ণ প্রকল্পে উপজেলা প্রশাসনের আয়োজনে শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

আশ্রয়ণ প্রকল্পের কোন অনিয়ম মেনে নেবে না সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১