ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইসলামপুরে কর্মহীন মোটরসাইকেল শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কর্মহীন মোটরসাইকেল শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের ফলে সারাদেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের ইসলামপুর উপজেলার মোটরসাইকেল শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ জুলাই রাতে উত্তর দরিয়াবাদ রাবেয়া খোরশেদ মার্কেট প্রাঙ্গণে করোনা মোকাবেলা সংক্রান্ত আলোচনা শেষে ২৭ জন শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৭ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, এককেজি চিড়া, আধাকেজি ডাল, আধাকেজি তেল, আধাকেজি লবণ, বাতাসা, একটি বল সাবান, একটি গ্যাস লাইটার ও দু’টি মোম দেওয়া হয়েছে।

বিতরণকালে অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের, সহকারী প্রকৌশলী মামানুর রশিদ ও সাবেক কাউন্সিলর বেলাল শাহ ফকির উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে কর্মহীন মোটরসাইকেল শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট সময় ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১