ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ডা. মুরাদ হাসানে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা। এর একটিকে বাদ দিয়ে অন্যটির ইতিহাস রচনা সম্ভব নয়।

তিনি ২৯ জুন দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মুরাদ হাসান বলেন, বাঙালি জাতির জাগরণ, বিকাশ ও সংগ্রাম সব কিছুর মূলেই রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বাঙালির প্রাণভোমরাও বটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমে দেশজুড়ে গণমানুষের দলে পরিণত হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আবার স্বাধীনতাত্তোর বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশকে নতুন করে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এখানেও অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। ৭২ বছরের পরিণত এই দলটির হাত ধরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।’

জোটের প্রেসিডিয়াম সদস্য চলচ্চিত্রাভিনেতা ডেনি সিডাকের সভপতিত্বে সভায় বক্তৃতা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, এফ এম শাহীন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১