ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চীনের একটি স্কুলে আগুন, নিহত ১৮

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের মধ্যাঞ্চলে ২৫ জুন একটি মার্শাল আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সরকারের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, হতাহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।

ঝেচাং কাউন্টির সরকারি বিবৃতিতে বলা হয়, আগুন নেভানো হয়েছেএবং কর্তৃপক্ষ এ অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করছে।

স্থানীয় সরকারের এক স্টাফের উদ্ধৃতি দিয়ে বেইজিং তৌশিয়াও নিউজ জানায়, এ অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩৪ বোর্ডিং শিক্ষার্থী ছিল।

বিবৃতিতে বলা হয়, হেনান প্রদেশের প্রত্যন্ত ঝেংচাং কাউন্টির ওই কেন্দ্রের ব্যবস্থাপককে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। সেখানে অজ্ঞাতনামা এক চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, তারা আহতদের বাঁচাতে সবকিছু করছে।

উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চীনে মারাত্মক অগ্নিকাণ্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

চীনের একটি স্কুলে আগুন, নিহত ১৮

আপডেট সময় ০৬:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১