ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রি যুবক রেজাউল করিম। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৩০) নামে এক রাজমিস্ত্রি যুবক নিহত হয়েছেন। ৫ জুন দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, শ্রমিক রেজাউল করিম বাহাদুরাবাদ বাজারে মুসলিম উদ্দীনের ছেলে রেজাউল করিমের ভবন নির্মাণ করার সময় হাতে থাকা রড বিদ্যুতের তারে লাগলে তার ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, বাহাদুরাবাদ কৃষি ব্যাংকের তৃতীয় তলায় রেজাউল করিম কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে যুক্ত থাকা রড হাতে ধরলে বৈদ্যুতিক তারে জড়িয়ে রেজাউলের মৃত্যু হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মুহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত রেজাউল করিমের লাশ উদ্ধার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৮:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১