ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে নিরাপদ মাতৃত্ব দিবসে আলোচনা সভা

জামালপুরে নিরাপদ মাতৃত্ব দিবসে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে ২৭ মে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। নিরাপদ মাতৃত্ব দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুন’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান সোহান। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস হাসান, গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ফাখরিয়া আলম, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক তাজুল ইসলাম, জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সভায় চিকিৎসকবৃন্দ, নার্স, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ইউনিসেফ ও ইউএনএফপিএ’র প্রতিনিধি, উন্নয়ন সংঘের প্রতিনিধিসহ অর্ধশতাধিক লোক অংশ নেন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বিশ্লেষণমুখী আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নিরাপদ মাতৃত্ব দিবসে আলোচনা সভা

আপডেট সময় ০৭:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১