ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সৌদি আরবের তিন সেনা সদস্যকে শিরশ্ছেদের মাধ্যমে ১০ এপ্রিল মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর দ্যা ডনের।

তাদের বিরুদ্ধে শত্রুপক্ষকে (ইয়েমেন) সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। শত্রুকে সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ ভয়াবহ বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা হয়। খবর দ্যা ডনের।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শত্রুদের সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে তিন সেনার নাম মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামুদ বিন ইবরাহিম বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে কোনো দেশের শত্রুকে তারা সহযোগিতা করেছে উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে— ইয়েমেনকে গোপন তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগ আনা হয়। ইয়েমেন সীমান্তের কাছে ওই তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত ছয় বছর ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছে সৌদি আরবের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব

আপডেট সময় ১২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১