ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

বকশীগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে আনসার ভিডিপি কার্যালয়ে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ওই কিশোরীর বাবা।

পুলিশ জানায়, উপজেলা পরিষদের ভেতরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নতুন একটি ভবনের কাজ চলছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ময়মনসিংহ থেকে শ্রমিক এনে কাজ করছেন। এরই সুবাদে ওই ভবনের ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার সেলিম মিয়ার ছেলে ও ওই ভবন নির্মাণ শ্রমিক রবিন মিয়ার সাথে স্থানীয় নামাপাড়া এলাকার এক কিশোরীর পরিচয় হয়।

৩ এপ্রিল  দিবাগত রাত ৩টার দিকে নির্মাণ শ্রমিক রবিন মিয়া ওই কিশোরীকে আনসার ভিডিপি কার্যালয়ে আসতে বলেন। রবিনের ডাকে সাড়া দিয়ে তার সাথে দেখা করতে গেলে সেখানেই ধর্ষণের শিকার হন ওই কিশোরী।

এ ঘটনা জানাজানি হলে সকালে নির্যাতিত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ আহাম্মেদ জানান, ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ৪ এপ্রিল জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ ধর্ষক রবিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার

আপডেট সময় ১১:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১