ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৮ জনের মৃত্যু, সুস্থ ১৮৩৫, শনাক্ত ৩৫৫৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১৮ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ১২ ও নারী ৬ জন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৭৩৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ।

২৩ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৭৪৫ জন বেশি শনাক্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ১৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৫ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৩ লাখ ৯৬ হাজার ৯২৩টি হয়েছে সরকারি এবং ১০ লাখ ৬৩ হাজার ২৬১টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার একই ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৫৪ জন। গতকালের চেয়ে আজ ৮১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ৩৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৫ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৩৫৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৬ হাজার ১ জনের। গতকালের চেয়ে আজ ৩৫৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪০টি ও বেসরকারি ৬৯টিসহ ২১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৯৫৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৫ হাজার ১১১ জনের। গতকালের চেয়ে আজ ৮৪৩টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৮ জনের মৃত্যু, সুস্থ ১৮৩৫, শনাক্ত ৩৫৫৪

আপডেট সময় ০৭:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১