ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

পরিবেশ রক্ষায় জামালপুরে বৈশ্বিক ধর্মঘট পালিত

বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে র‌্যালি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বকে রক্ষায় বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে র‌্যালি ও অবস্থান কর্মসূচি এবং বৈশ্বিক ধর্মঘট পালিত হয়েছে। ১৯ মার্চ বিকালে ফ্রাইডেস ফর ফিউচার এর আয়োজনে এই ধর্মঘট অনুষ্ঠিত হয়। এই ধর্মঘটে বিডি ক্লিন জামালপুর টিম পূর্ণ সমর্থন জানিয়ে অংশগ্রহণ করে।

এসময় ফ্রাইডেস ফর ফিউচার এর জেলা ব্যবস্থাপক অন্তরা চৌধুরী, মূল কমিটির আইটি এন্ড ডাটা ব্যবস্থাপনা টিমের সদস্য মোস্তাক আহমেদ সাগর, বিডি ক্লিন জামালপুরের জেলা সমন্বয়ক সুলতানুল আরেফীন ইয়ালিদ, আইটি এন্ড মিডিয়া উপ-সমন্বয়ক কামারুজ্জামান কাকন, লজিস্টিক উপ-সমন্বয়ক এনামুল হকসহ সংগঠন দুটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অবস্থান চলাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিডি ক্লিন সদস্য এস কে সাদী রাসেল বলেন, ‘বর্তমানে উন্নত বিশ্বের দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে করে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো গুরুতর হুমকির মুখে পড়েছে এবং প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর সরকারের উন্নয়নশীল দেশকে প্রতিবছর ২০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও পশ্চিমা বিশ্ব এ বিষয়ে উদাসীন। তাই বর্তমান পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ক্ষতিপূরণ আদায়ে আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।’

এসময় আরও বক্তব্য রাখেন ফ্রাইডেস ফর ফিউচার-এর সদস্য নিজামুল করিম নিজাম ও জাতীয় কমিটির সদস্য মোস্তাক আহমেদ সাগর।

পৃথিবীর ১৭০টি দেশের মেলবন্ধনে প্রতি বছর এই ধর্মঘট অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষায় জামালপুরে বৈশ্বিক ধর্মঘট পালিত

আপডেট সময় ০৯:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১