ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৮ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৩ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৭৪ জন।

১৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক চিকিৎসক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৬২ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩৭৪ জন। গতকালের চেয়ে আজ ৮৮ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ১০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৩ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষায় ৩২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৫ জন বেশি শনাক্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ২৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২৭ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৪৮ হাজার ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৯ লাখ ৮৬ হাজার ৫টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ৬২ হাজার ১১১টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ০৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২২৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৩৯৭ জনের। গতকালের চেয়ে আজ ৮২৮টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪৩টি ও বেসরকারি ৬৭টিসহ ২১০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯০০ জনের।

আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৮৭১ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১