ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বয়স ৪০ হলেই ভ্যাকসিনের নিবন্ধন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি বিষয়ে এক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৪০ বছরের বেশি বয়সী সবাই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।

৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, ‘কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে, সেক্ষেত্রে ভোটার আইডি নিয়ে ভ্যাকসিন পয়েন্টে গেলেই তাকে রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতা করা হবে। গ্রামের সবাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সবাই টিকা নিলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রিসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে টিকা প্রয়োগ করা হচ্ছে, তার কার্যকারিতা ৭০ ভাগ। প্রধানমন্ত্রী টিকা নিয়ে আরও বেশি করে প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। মন্ত্রীরা যারা টিকা নিয়েছেন তাদের তো বয়স বেশি, তবে তারা ভালো আছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বয়স ৪০ হলেই ভ্যাকসিনের নিবন্ধন

আপডেট সময় ০৯:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১