ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

৩৮তম বিসিএসের ২১২৯ প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ৩৮তম বিসিএসের ২ হাজার ১২৯ প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। পিএসসির সুপারিশ করা তালিকা থেকে ৭৫ জন বাদ পড়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) এ গেজেট প্রকাশ করা হয়েছে।

বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড হয়েছিল। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। এ বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদের বিপরীতে আবেদন নেওয়া হয়েছিল।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়।লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

৩৮তম বিসিএসের ২১২৯ প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশ

আপডেট সময় ০২:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১