ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীতে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ

সোলার প্লান্টের প্রধান ফটক বন্ধ ও যাতায়াতের রাস্তায় বৈদ্যুতিক তারের ড্রাম রেখে কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ রাখা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিডিবির কর্মকর্তার বিরুদ্ধে ৩ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। ২৩ জানুয়ারি বিকাল ৫টা থেকে সোলার প্লান্টের প্রধান ফটক ও যাতায়াতের রাস্তায় বৈদ্যুতিক তারের ড্রাম রেখে ২৪ জানুয়ারি পর্যন্ত তাদের চলাচল বন্ধ করে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন সোলার প্লান্টের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকার।

লিখিত অভিযোগে জানা যায়, সরিষাবাড়ী পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ৮ একর যায়গায় ২০১৭ সালে ৩ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার সোলার প্লান্ট স্থাপন করা হয়। এ সোলার প্লান্ট স্থাপনকালে পিডিবির কাছ থেকে ২০ বছরের চুক্তিভিত্তিক ভাড়ার কথা উল্লেখ রয়েছে। এ চুক্তিভিত্তিক পর্যন্ত পিডিবির রাস্তা সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারি ও তাদের বাসার সদস্যরা ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে। এতে পিডিবিকে প্রতি বছর ১০ লাখ টাকা ভাড়া নিয়মিত দিয়ে আসছে সোলার প্লান্টের কর্মকর্তা। হঠাৎ করে সরিষাবাড়ী পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার অনৈতিকভাবে অতিরিক্ত (চাঁদা) সুবিধা দাবি করে আসছে সোলার প্লান্টের প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকারের কাছে। এ অতিরিক্ত সুবিধা না দেওয়ায় ২৩ জানুয়ারি বিকাল ৫টায় সোলার প্লান্টের প্রধান ফটকসহ রাস্তায় পিডিবির বৈদ্যুতিক তারের ড্রাম দিয়ে বন্ধ করে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ রেখেছে পিডিবির ওই কর্মকর্তা। এ খবর পায় স্থানীয় সাংবাদিকরা। এতে ২৪ জানুয়ারি দুপুরে পিডিবি কার্যালয় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে সোলার প্লান্টের ফটকে ও রাস্তায় রাখা বৈদ্যুতিক ড্রাম সরিয়ে ফেলে পিডিবির কর্মচারিরা।

সোলার প্লান্টের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকার জানান, পিডিবির নির্বাহী কর্মকর্তা আবুবকর তালুকদারের দাবি অনৈতিক আর্থিক অতিরিক্ত সুবিধা না দেওয়ায় সোলার প্লান্টের ফটকসহ রাস্তা বন্ধ করে আমাদেরকে অবরুদ্ধে রাখা হয়েছে। যার ফলে আমার বাসায় অসুস্থ্ মাকে ডাক্তার দেখাতে যাবো সেটাও পারি নাই। ছেলে মেয়ের ঢাকায় পড়াশুনার কাজে যাবে সেটাও ব্যহত হলো। এ বিষয়ে পিডিবির চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার স্থায়ী একটি ব্যবস্থা হওয়ার দরকার বলে তিনি সাংবাদিকদের জানান।

সরিষাবাড়ী পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার কাছে জানতে চাইলে বলেন, সোলার প্লান্টের ব্যবস্থাপকের কাছে অতিরিক্ত সুবিধা চাওয়ার কথাটি সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, পিডিবির গণসংযোগ বিভাগের কর্মকর্তাদের অনুমতি ছাড়া কিছুই বলতে পারবো না। তবে বিষয়টি অন্তত অভ্যন্তরীণ বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ

আপডেট সময় ০৬:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১