ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে শীতার্তদের কম্বল দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সাইফুল্লাহ

শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন যুবলীগনেতা ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে ২ হাজার হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষকে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান।

আর. এম. গ্রুপের সহযোগিতায় ১৬ জানুয়ারি দুপুরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের এস এম মোখলেছুর রহমান কলেজ মাঠে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আর. এম. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খালেদ হাসান মতিন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী রাজ্জাক হোসাইন রাজ, সমাজসেবক সাহার মতিন চৌধুরী, রেজওয়ানা সুলতানা চৌধুরী, ফারিয়া মাহবুব প্রিয়াসা, মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহীন বাঘা প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা। আলোচনা শেষে ২ হাজার অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান চঞ্চল।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে শীতার্তদের কম্বল দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সাইফুল্লাহ

আপডেট সময় ১০:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১