ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, ভ্রাম্যমাণ আদালতে গুনলেন জরিমানা

অবৈধ ডেন্টিস্টের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সুসজ্জিত চেম্বার, দামি ডেন্টাল ইউনিট, আসবাব সবই আছে। নেই শুধু অনুমোদিত ডিগ্রি। পড়াশোনার দৌড় সর্বোচ্চ না হলেও নামের আগে ডাক্তার এবং নামের পরে নানা ‘ডিগ্রি’ লিখেছেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) সরবরাহ করা তালিকা অনুযায়ী এরা ‘হাতুড়ে দন্ত চিকিৎসক’। এফ টি সি এস এম সিও মির্ডফোর্ড হাসপাতাল এসব সাইনবোর্ড লেখা দেখে সাধারণ মানুষ এদের বিশেষজ্ঞ চিকিৎসক বলে মনে করেন।

জামালপুরের ইসলামপুর উপজেলায় এমনি এক অবৈধ ডেন্টিস্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলামপুর পৌর শহরের আজাদ মার্কেটে মনজুরুল হাসান নামে ডিগ্রি ও অনুমতিহীন একজন দন্ত চিকিৎসক অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন। খবর পেয়ে ১০ জানুয়ারি ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান অবৈধ ডেন্টিস্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করে মৌখিকভাবে দাঁতের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এম আবু তাহের উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, ভ্রাম্যমাণ আদালতে গুনলেন জরিমানা

আপডেট সময় ০২:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১