ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

চিকিৎসকদের কর্মবিরতি, ইসলামপুর হাসপাতালে বাড়ছে রোগীদের ভোগান্তি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় চিকিৎসকদের দ্বিতীয় দিনে কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। কোন ঘোষণা ছাড়াই চিকিৎসকদের কর্মবিরতি থাকায় জরুরি সেবা ব্যতিত সকল সেবা বন্ধ রাখায় দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা এই ভোগান্তিতে পরে রোগী ও স্বজনরা। ফলে সেবা নিতে আসা রোগীরা বঞ্চিত হয়েছেন। এতে ভর্তিতে থাকা রোগীদের দুর্ভোগও চরমে পৌঁছেছে। অনেক রোগী সেবা না পেয়ে বাড়ি ফিরে গেছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এম আবু তাহের জানান, জামালপুর সদর হাসপাতালে শহরের ইকবালপুর এলাকার গুরুতর অসুস্থ করিমন (৬৪) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর দুপুরে জামালপুর সদর হাসপাতালে মারা যান। চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে দু’জন চিকিৎসকসহ ইন্টার্নি চিকিৎসক গুরুতর আহত হন।

এর জের ধরে হাসপাতাল ক্যাম্পাসে রহিরাগত লোকজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার ঘটনার প্রতিবাদে ২৭ ডিসেম্বর সকাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন জেলা শাখার ইসলামপুর উপজেলায় রোগী দেখা থেকে বিরত থাকেন চিকিৎসকরা।

চিকিৎসক এম আবু তাহের বলেন, সদর হাসপাতালে দু’জন চিকিৎসকসহ ইন্টার্নি চিকিৎসক গুরুতর আহতের ঘটনায় নিন্দা জানাচ্ছি। তবে আমাদের হাসপাতালে সাময়িক সমস্যা হলেও জরুরি বিভাগের সেবা চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

চিকিৎসকদের কর্মবিরতি, ইসলামপুর হাসপাতালে বাড়ছে রোগীদের ভোগান্তি

আপডেট সময় ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০