ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ময়মনসিংহ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম খাইরুল ইসলাম (৪০)।তিনি গোবরাকুড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নম্বর মেইন পিলারের (৫-এস) কাছে ২২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি গোবরাকুড়া ক্যাম্প অধিনায়ক নায়েক সুবেদার মো. উমর ফারুক ২৩ ডিসেম্বর সকালে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

গোবরাকুড়া বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্র জানায়, ২২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোবরাকুড়া সীমান্তে ভারতের গাছুয়াপাড়া বিএসএফ-৫৫-এর টহলরত এক জোয়ান খাইরুলকে গুলি করে। খবর পেয়ে পরিবারের লোকজন আহত খাইরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবির ক্যাম্প অধিনায়ক মো. উমর ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তার স্বজনরা গোপনে হাসপাতালে নিয়ে ভর্তি করে। আমরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে লোকমুখে শুনে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা জানতে পারি।’

এর আগে, গত ২১ জুন একই সীমান্তে আবদুল জলিল (২৬) নামের মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৩:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০