ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইজুল ওশিমা নাহাত। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতজনকে জরিমানা করা হয়েছে। ৮ ডিসেম্বর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউসিয়নের বয়ড়া বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইজুল ওশিমা নাহাত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৫০০ টাকা করে এবং চারজনকে ২০০ টাকা করে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইজুল ওশিমা নাহাত এ প্রতিবেদককে বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে জরিমানা

আপডেট সময় ০৬:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০