ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে স্বাস্থ্য বিভাগের মাস্ক ক্যাম্পেইন

জামালপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম ❑

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২ ডিসেম্বর মাস্ক ক্যাম্পেইন হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে সিভিল সার্জনের কার্যালয় থেকে জামালপুর জেনারেল হাসপাতাল এবং শহরের প্রধান সড়কে চলাচলকারী মাস্কবিহীন সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা এবং জনসচেতনতামূলক মাস্কের ব্যবহারের গুরুত্ব নিয়ে ধারাবাহিক আলোচনা করা হয়।

মাস্ক ক্যাম্পেইনে অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান সোহান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক উত্তম কুমার সরকার, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক লুৎফর রহমান, জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, কনিষ্ট স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এদিন পাঁচশতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।

আরএমও চিকিৎসক উত্তম কুমার সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা নো মাস্ক নো সার্ভিসের আলোকে এবং মানুষকে চলমান কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে স্বাস্থ্য বিভাগের মাস্ক ক্যাম্পেইন

আপডেট সময় ০৮:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০