ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

পরীক্ষা নয়, লটারিতে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবার সরকারি-বেসরকারি স্কুলে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে নয়, লটারিতে হবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা।

২৫ নভেম্বর মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে ভার্চ্যুয়াল প্লাটফর্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে লটারির মাধ্যমে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়ার প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন দিক বিবেচনায় চলতি বছরের রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়ায় (শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এলাকা) ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এতে ক্লাস্টারভিত্তিক শিক্ষার্থীরা ভর্তির লটারিতে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করার সুযোগ পাবে।

মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করলে তাদের জীবনমান আরো উন্নত হবে। এসময় তিনি এ স্তরের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করারও পরামর্শ দেন।

ভার্চূয়াল এই সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

করোনাভাইরাস সংক্রামণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদরাসা ছাড়া কয়েক দফায় কিন্ডার গার্টেনসহ অন্যসব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পরীক্ষা নয়, লটারিতে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০