ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর দুপুর আড়াইটায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সেখানেই কেক কাটা হয়।

কেককাটা শেষে উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন ফোরকান।

এতে বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশের পরিচালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম তারা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুম, সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাসেম মোল্লা, বাট্টাজোড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ মিয়া প্রমুখ।

উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বকশীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০