ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী সালাউদ্দিন শাহর মতবিনিময়

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ্। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ্ মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ১০ নভেম্বর সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, উন্নয়নের রূপকার কর্মবীর মো. ফরিদুল হক খান দুলাল এমপির হাতকে শক্তিশালী করার জন্য ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি মেয়র হতে পারলে ইসলামপুর পৌরসভাকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, দখলমুক্ত রাখতে কাজ করবো। পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলবো। আমার উদ্যম, আওয়ামী লীগের চেতনা ধারণ করায় দলের বয়োজ্যেষ্ঠ নেতারা স্নেহ করতেন। তাদের আস্থাভাজন হওয়ায় ছাত্রলীগের নেতা থেকে পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হতে পেরেছি। আমার মধ্যে সততা, নিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। ফলে আমি আশাবাদি দল আমাকে মনোনয়ন দেবে। তবে দলীয় মনোনয়ন না পেলেও দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও তিনি জানান।

সভায় ইসলামপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল বাবুল, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনী, বাংলাদেশের খবর প্রতিনিধি আব্দুস সামাদ, ভোরের কাগজের মোরাদুজ্জামান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ লিটন, ইত্তেফাক প্রতিনিধি এম শফিকুল ইসলাম ফারুক, যুগান্তরের রহিমা সুলতানা মুকুল, যায়যায়দিন ও বাংলা টিভি প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস, আমাদের সময় সাহিদুর রহমান, মানবজমিন ও আনন্দ টিভি’র ইয়ামিন মিয়া, আমার সময়ের আব্দুল্লাহ আল লোমানসহ উপজেলা তাঁতীলীগ সদস্য আব্দুল্লাহ আর সাজু, গোলজার শাহ ফকিরসহ সালাউদ্দিন শাহ্ এর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী সালাউদ্দিন শাহর মতবিনিময়

আপডেট সময় ০৩:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০