ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খাপখাওয়ানো কৌশল অবলম্বন, জেন্ডার সমতা বজায় রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যক্রম বাস্তবায়নসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টিকে থাকার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এধরনের কার্যক্রমের সাথে যুক্ত সরকার, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে জামালপুরে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

১০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান। বেসরকারি সংস্থা বিসিএএস আয়োজিত প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন অত্র সংস্থার জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা আমিরুন নাজাত ও জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আলী এমরান।

প্রশিক্ষণে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা জাকিয়া সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সংস্কৃতিকর্মী তানভীর হীরা প্রমুখ।

প্রশিক্ষণে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষিকর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিত করে তাদের অভিযোজনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনসহ কৃষি উৎপাদনসহ দুর্যোগ মোকাবেলা স্থায়িত্বশীল উন্নয়নে পরিকল্পনা তৈরি করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০