ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মাহমুদুল্লাহ করোনায় আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন প্লে-অফের ম্যাচে মুলতান সুলতানসের হয়ে খেলতে পারবেন না তিনি। এমনকি আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টেও তার খেলা নিয়ে শংকা জেগেছে।

পিএসএলের মাহমুদুল্লাহর পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলিকে দলে নিয়েছে মুলতান সুলতানস। পিএসএল খেলতে আগামীকাল ঢাকা ছাড়ার কথা ছিলো মাহমুদুল্লাহর। তবে বাংলাদেশ থেকে একমাত্র তামিম ইকবালই এখন পিএসএল খেলতে যাবেন। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে লাহোর কালান্দার্স তামিমকে দলে ভেড়ায়।

করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মাহমুদুল্লাহ। দু’বার করোনা পরীক্ষা করেন তিনি। দু’বারই তার রিপোর্ট পজিটিভ আসে। ফলে নিজ বাসায় আলাদা রুমে আইসোলেশনে আছেন রিয়াদ।

ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘গত ৬ নভেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় আমি অবাকই হয়েছি। আমার সামন্য ঠান্ডা ছাড়া জ্বর বা অন্য কোন লক্ষণ নেই। আমি গতকাল দ্বিতীয়বারের মত করোনা পরীক্ষা করাই এবং সেটিও পজিটিভ আসে। আমি এখন আলাদা রুমে বিশ্রামে আছি। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুটা চিন্তিত। নিজের দ্রুত সুস্থতা ও আমার পরিবারের জন্য সকলের কাছে আমি দোয়া চাইছি।’

পিএসএল খেলতে না পারার হতাশাও ঝড়েছে মাহমুদুল্লাহর কন্ঠে। তবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলার আশা করছেন তিনি, ‘পিএসএল খেলার সুযোগটি মিস করে আমি হতাশ। এটি একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। বেশ কয়েকটি ম্যাচ খেলার ভালো সুযোগ ছিলো। আমি এখন দ্রুত সুস্থ হতে চাই এবং বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে চাই।’

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাহমুদুল্লাহ করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৭:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০