ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

শেরপুরে অপহৃত মাদরাসা ছাত্র জামালপুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর থেকে অপহৃত মাদরাসা ছাত্র মো. শিহাব উদ্দিনকে (১২) জামালপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ১৮ অক্টোবর রাতে অভিযান চালিয়ে গেইটপাড় এলাকা থেকে তাকে উদ্ধার করে। ১৭ অক্টোবর সকালে তাকে অপহরণ করা হয়েছিল। তবে অজ্ঞাত অপহরণকারী পলাতক রয়েছেন।

অপহৃত মাদরাসা ছাত্র মো. শিহাব উদ্দিন জামালপুরের মেলান্দহ উপজেলার সাধুপুর (মধ্যপাড়া) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। উদ্ধারের পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯ অক্টোবর রাতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

জানা গেছে, মো. শিহাব উদ্দিন ১৭ অক্টোবর সকাল ১০টায় শেরপুর সদর উপজেলার তেরা বাজার এলাকার মো. ফজলুল হকের বাসা থেকে জামিয়া সিদ্দিকিয়া তেরা বাজার মাদরাসায় যাওয়া উদ্দেশ্যে বের হয়ে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছায়। এসময় আনুমানিক ৪০ বছর বয়সের একজন অপরিচিত ব্যক্তি তাকে অপহরণ করে।

সেদিনই অপহৃতের অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ১৮ অক্টোবর সকাল ১০টায় অপহৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ১৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে জামালপুর পৌরসভার গেইটপাড় এলাকা থেকে অপহৃত মো. শিহাব উদ্দিনকে উদ্ধার করা হয়। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অজ্ঞাত পলাতক অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

শেরপুরে অপহৃত মাদরাসা ছাত্র জামালপুরে উদ্ধার

আপডেট সময় ০২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০