ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় কোরআন পাঠ, বিশেষ মোনাজাত

জাপানপ্রবাসী আওয়ামী লীগনেতা জুয়েল তরফদারের বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন পাঠ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে জাপানপ্রবাসী এক আওয়ামী লীগনেতার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২ অক্টোবর জামালপুর শহরের নয়াপাড়ায় ওই নেতার বাসভবনে পবিত্র কোরআন পাঠ, মসজিদে জুমার নামাজের পর মিলাদ ও বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় নিজ বাসভবনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার বর্তমানে জাপানে রয়েছেন। তারই উদ্যোগে জামালপুর শহরের নয়াপাড়ায় নিজ বাসভবন জুয়েল ম্যানশনে তার ছোটভাই শিপন তরফদার প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাপান প্রবাসী ওই আওয়ামী লীগনেতার বাসভবনে আজ শুক্রবার জুমার নামাজের আগে স্থানীয় নয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাসান ও কয়েকজন কোরআনে হাফেজ সম্পূর্ণ কোরআন পাঠ করেন। এছাড়া জুম্মার নামাজের পর নয়াপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে মসজিদের সকল মুসল্লিদের মাঝে দুপুরের খাবার হিসেবে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার বাসভবনে কেককাটা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় কোরআন পাঠ, বিশেষ মোনাজাত

আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০