ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল হুইল চেয়ার

প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর দুপুর একটার দিকে দেওয়ানগঞ্জ আলোর সন্ধানী বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী শাখার জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রাপ্ত অর্থ থেকে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়টিতে মোট ২০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন শ্রেণিতে অধ্যয়ন করছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি রতন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মুক্তাদির বিল্লাহ শিপন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন।

অনুষ্ঠানে ছয়জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ করা হয় পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের কোন বোঝা নয়। তাদেরকে সুশিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা অন্য সব সাধারণ মানুষের মতই জীবিকা নির্বাহ করতে পারেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল হুইল চেয়ার

আপডেট সময় ১০:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০